প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত

মোছাঃ জোসনা খাতুন
২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উপলক্ষে ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মমিনগন্জ (গাবতলা)সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন বল্লভেরখাস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরজামাল এবং ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।
© দৈনিক চেতনার কন্ঠ